পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব শুরু হতেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে সন্ত্রাসের অভিযোগ উঠেছে। সন্ত্রাস চালানোর অভিযোগ উঠেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। প্রকাশ্য দিবালোকে বোমা, গুলি নিয়ে হামলা চালানো সহ প্রার্থীদের মারধর করার অভিযোগ নিয়ে সরব হয়েছে রাজ্যের সকল বিরোধী দলগুলি। আর এই সমস্ত সন্ত্রাসের প্রতিবাদে ছয় ঘন্টার বাংলা বনধের ডাক দেন বামফ্রন্ট। শুক্রবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৬ ঘণ্টার সাধারণ ধর্মঘট চলবে। পরীক্ষা, চৈত্রসেলের বাজার এবং দু’দিন পর নববর্ষের অনুষ্ঠান থাকায় মাত্র ৬ ঘণ্টার সাধারণ ধর্মঘট ডাকা হয়েছে। সেই পেরিপেক্ষিতে এদিন সকাল থেকে সারা রাজ্যের সাথে উত্তর দিনাজপুর জেলাতেও সরকারী ও বেসরকারী যানবাহন স্বাভাবিক ভাবেই চলছে। সকালে বামফ্রন্টের কোনো কর্মী-সমর্থককে বনধের সমর্থনে রাস্তায় নামতে দেখা যায়নি। একই ভাবে বনধ বিরোধীরাও রাস্তায় নামেননি। সরকারী ও বেসরকারী বাস স্ট্যান্ড সহ জেলার বিভিন্ন প্রান্তে অপ্রিতিকর ঘটনা না ঘটে সেই কারনে প্রচুর পুলিশ মতায়েম করা হয়েছিল। সকালের দিকে রাস্তায় তেমন জনসাধারণকে দেখা না গেলেও বেলা বাড়ার সাথে সাথে বাজারে বিক্রেতাদের পাশাপাশি ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায়।
উত্তরদিনাজপুর